মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ-১ আসনে আলোচনায় স্বতন্ত্র প্রার্থী শেখ শামীম আহমদ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী শেখ শামীম আহমদ। বিশেষ করে দীঘলবাক, ইনাতগঞ্জ, আউশকান্দি, বড় ভাকৈর পূর্ব ও বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে উল্লেখযোগ্য কোনো সংসদ সদস্য প্রার্থী না থাকায় এসব এলাকার ভোটারদের আলোচনায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম শেখ শামীম আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নবীগঞ্জ ও আশপাশের এলাকায় নীরবে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোই তাঁর কাজের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবার উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে নবীগঞ্জের শেরপুর দক্ষিণপাড় ক্লিনিক, যেখানে তিনি দাতা হিসেবে নিয়মিত সহযোগিতা দিয়ে আসছেন। এসব উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা পাচ্ছেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর অবদান রয়েছে। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল ও কলেজে তিনি নিয়মিত অনুদান দিয়ে আসছেন। ৪নং দীঘলবাক ইউনিয়নের স্বস্থিপুর দারুল উলুম কওমি মাদরাসার প্রথম তলা ভবন নির্মাণে, নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর আর্থিক সহায়তা রয়েছে। পাশাপাশি শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ, দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং এনায়েত খান মহিলা কলেজের দাতা সদস্য হিসেবে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছেন। এছাড়া আউশকান্দি ও আশপাশের এলাকায় চক্ষুশিবির আয়োজন, শীতবস্ত্র বিতরণসহ গরিব, নিম্নআয়ের ও মধ্যবিত্ত মানুষের কল্যাণে নানা মানবিক কার্যক্রমে তাঁকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যায়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মানবিক দায়বদ্ধতা থেকেই শেখ শামীম আহমদ দীর্ঘদিন সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, যার ফলে স্থানীয় পর্যায়ে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ শামীম আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিগত আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পন্থী ভোটের একটি বড় অংশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মার্কায় যেতে পারে। একই সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলটির উল্লেখযোগ্যসংখ্যক ভোটও তিনি পেতে পারেন বলে ধারণা করছেন সচেতন মহল।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিনের কাছ থেকে তাঁর পক্ষে সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর অনুসারী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করেই এলাকায় রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়। এ বিষয়ে শেখ শামীম আহমদ বলেন, তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, নবীগঞ্জ–বাহুবলের সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের কথা মাথায় রেখেই নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষায়, দীর্ঘদিন মানুষের পাশে থেকে কাজ করতে গিয়ে তিনি বুঝেছেন—স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়বিচারই এই এলাকার সবচেয়ে বড় চাহিদা। সংসদে যাওয়ার সুযোগ পেলে এসব খাতে বাস্তবভিত্তিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন তিনি। তিনি আরও বলেন, রাজনীতিকে তিনি ক্ষমতার হাতিয়ার নয়, বরং সেবার মাধ্যম হিসেবে দেখতে চান। গরিব, মধ্যবিত্ত ও পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর সংসদে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com