বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পূর্বের বন্দের নাপিত হাওর থেকে সজলু মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দুপুর ১২টার দিকে সদরের ৩নং ইউনিয়নের পূর্বের বন্দ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ নিশ্চিত করেন। মৃত সজলু মিয়া সদরের তাতারী মহল্লার নুর হোসেনের ছেলে। পেশায় দিন মজুর সজলু ৪ ভাই ২ বোনের মধ্যে মা-বাবার ২য় সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দুই তিন বছর আগে সজলুর বাবা বসত বাড়ী বিক্রি করে বড়ইউরি গাঙ্গের পাড় রাস্তার কাছে ভূমিহীন হয়ে সরকারী আশ্রয়ন প্রকল্পের ঘরে স্ব-পরিবারে বসবাস করছেন। নুর হোসেন এর ৪ ছেলের মধ্যে ৩ জন প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনম ব্যক্তি ছিলেন মৃত সজলু মিয়া। নিহতের চাচাতো ভাই জামিল আহমেদ বলেন, সোমবার সকাল ৮/৯ টার দিকে হাওরে মাছ ধরতে যান সজলু। সারাদিন খোঁজ না পেয়ে সন্ধ্যার দিকে পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে বানিয়াচং সদরে মাইকিং করা হয়। এরপর ও খোঁজ না পাওয়াতে পরিবারের লোকজন মঙ্গলবার হাওরের দিকে খোঁজ করতে গিয়ে নিহতের বোন জামাই লাশ পানিতে ভাসতে দেখেন। এলাকাবাসীসহ স্বজনরা থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, নিখোঁজ সজলুর লাশ পাওয়া গেছে বলে ঘটনাস্থল থেকে স্বজন ও এলাকাবাসী জানান। খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সঠিক কারন জানা যাবে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com