বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মৌলভীবাজারে বিএনপির কর্মীকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ প্রবাসী আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার সদর থানা ১নং খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামের শহিদুল ইসলাম নামে বিএনপির এক কর্মীকে মামলা দিয়ে হয়রানী অভিযোগ উঠেছে। ইংল্যান্ড প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল আমিন কালাই মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। হয়রানির শিকার শহিদুল ইসলামের পরিবারের দাবী অর্থের বিনিময়ে শহিদুলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় গ্রেফতারের পর তাকে বৈষম্য বিরোধী মামলায় জড়িয়েও হয়রানি করা হচ্ছে। শহিদুল ইসলামের ভাই শামছুল ইসলাম জানান, বাচ্চাদের ঝগড়া নিয়ে পার্শ্ববর্তী বাড়ির আকল মিয়া গংদের সাথে আমাদের গত ৩ ডিসেম্বর সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হন। গত ৫ ডিসেম্বর আকল মিয়ার স্ত্রী শিবলী বেগম বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন এবং বেড়া দিয়ে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। তাদের ইন্ধনে ২৩ ডিসেম্বর আমার ভাই শহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। অথচ আমার ভাই শহিদুল ইসলাম ওরফে সাইদুল ইসলাম বিএনপি রাজনীতির সাথে জড়িত। তিনি শহীদ জিয়া পরিষদ মৌলভী বাজার জেলা শাখার সহ-সভাপতি। তিনি বলেন, আমাদের প্রতিপক্ষের আকল মিয়া গংদের সহযোগিতায় আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ জন্য তিনি ইংল্যান্ড প্রবাসী আব্দুল আমিন কালাই মিয়াকে দায়ী করেন। আমরা তাদের নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং তিনি তার ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com