বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকা সিলেট মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মাধবপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি সহ একাধিক মামলা রয়েছে। ডাকাতি প্রস্তুতিকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো, মোঃ মনুজ মিয়া (২৩) পিতা ইমাম হোসেন, মোঃ রনি মিয়া (২৫) পিতা মোঃ শাহজাহান মিয়া, মোঃ আবুল মিয়া (২৪) পিতা জানু মিয়া উভয়ের ঠিকানা মাধবপুর পৌর এলাকায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com