বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-৩ আসনে মোখলেসুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রাক্তন উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হযেছে। সহকারী রিটার্নিং অফিসার ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম ও লাখাই উপজেলা সহকারী নির্বাচন অফিসার মাহফুজুর রহমানের কাছ থেকে ২৩ ডিসেম্বর মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরী ও রাজনৈতিক কর্মী সোহান চৌধুরীসহ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন মোখলেস চৌধুরীর পক্ষে এই মনোনয়নপত্র গ্রহণ করেন।
এব্যাপারে রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী বলেন, এলাকাবাসী দীর্ঘদিন থেকে তাকে এই নিজ আসনে নির্বাচন করার জন্য অনুরোধ করছিলো। এক পর্যায়ে তিনি এখন শুধু সম্মতি দিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন রিভিউর অংশ হিসেবে অন্যদের মতো তার পক্ষে মনোনয়ন তোলার মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সকলে এই সুযোগ গ্রহণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে ভূমিকা রাখবেন। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রী মোখলেসুর রহমান চৌধুরী ওয়ান ইলেভেনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্যে তার অনুসৃত ভূমিকার বিষয়ে সকলকে স্মরণ করিয়ে দেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com