শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। তিনি উপজেলার বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকালে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। কথা কাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে আহত মোহাম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com