মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বড়দিন উপলক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের শুভেচ্ছা

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার, মাাধবপুর থেকে ॥ যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে বড় দিনে (চুনারুঘাট-মাধবপুর) আসনের সর্বস্তরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিযেছেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। এক শুভেচ্ছা বার্তায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের ভূখণ্ডে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম ও বিশ্বাস স্বাধীনভাবে পালন করবে এটাই আমাদের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা। বড়দিন সেই সম্প্রীতি ও মানবতারই প্রতীক, যেখানে ভালোবাসা, ত্যাগ ও শান্তির শিক্ষা নিহিত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বড়দিনের এই শিক্ষা সমাজে পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, এ বছর হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণভাবে তাদের বৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করেছেন। গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, আলোকসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও মিলনমেলার মাধ্যমে উৎসবটি উদযাপিত হয়। এসব আয়োজন শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষও এতে অংশগ্রহণ করে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে। উল্লেখ্য, হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানে খ্রিস্টান সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তারা শিক্ষা, শ্রম ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রতি বছর বড়দিনকে কেন্দ্র করে তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে দিনটি পালন করে থাকেন। সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত, জাতি ও ধর্ম নির্বিশেষে সকলের সমর্থন ও দোয়া তিনি প্রত্যাশা করেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ধানের শীষ প্রতীকে ভোট কামনা করেন। তার মতে, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের পথ সুগম করতে পারে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন মাতৃভূমিতে ফিরে এসেছেন। এর মাধ্যমে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে। সামনে দিনগুলোতে দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে, গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথাও তুলে ধরেন। এই ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক বৈষম্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। সৈয়দ মোঃ ফয়সল বলেন, এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com