বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে লাখাইয়ের লোহাগড়া সেচ প্রকল্প অবৈধ দখলের চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার রাঢ়িশাল মৌজার লোহাগড়া বন্দের পানি সেচ প্রকল্পের সরকারের নিযুক্ত পরিচালককে সরিয়ে অবৈধ ভাবে দখলের চেষ্টা করছেন করাব ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুস, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান খলিল ও জামাল মিয়া। এ ব্যাপারে সেচ প্রকল্পের পরিচালক পূর্ব বুল্লা গ্রামের আক্কাছ মিয়া লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন লোহাগড়া হাওরের পানি সেচ প্রকল্পটি পরিচালনা করার জন্য পরিচালক হিসেবে আক্কাছ মিয়াকে মনোনীত করেন বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী। ওই প্রকল্পের জন্য একমাত্র আক্কাছ মিয়া আবেদন করেছিলেন। কিন্তু উল্লেখিত আসামিরা অবৈধ ভাবে জোরপূর্বক প্রকল্পটি দখল করে পানি সেচের মেশিন স্থাপনের চেষ্টা করেন। এতে আমি বাঁধা প্রদান করলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেন। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এতে কাজ পরিচালনা করতে বাধাগ্রস্থ হচ্ছি। এ অবস্থায় প্রকল্পটি বন্ধ হলে কৃষকরা শত শত খের জমিতে বোরো ধান চাষ করতে পারবে না। কৃষকরা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হবেন। এ অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৭ ডিসেম্বর লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবার লিখিত অভিযোগ দায়ের করেন লোহাগড়া সেচ প্রকল্পের আক্কাছ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com