মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলের চন্দ্রছড়ি ওরসে জুয়ার আসর ৮ জুয়াড়ি আটক ॥ অশ্লীল নাচ-গান বন্ধ

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার চন্দ্রছড়ি এলাকায় শাহ অছি উল্লাহ (রহ.) মাজারের ওরসে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মেলায় চলমান অশ্লীল নাচ-গানের আসরও বন্ধ করে দেয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে বাহুবল মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মেলার প্রাঙ্গণের একটি ফার্নিচারের দোকানের পেছনে বসানো জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন-শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামের মো. সাকিল মিয়া (২০), চুনারুঘাটের নোলা চা-বাগান এলাকার লক্ষীনধর (৩০), হবিগঞ্জ সদরের রামপুর গ্রামের মো. মোবাশ্বির (২৫), বাহুবলের পশ্চিম আব্দাকামাল গ্রামের মো. রুবেল মিয়া (৩০), চুনারুঘাটের খাগাউশ পাচগাঁও গ্রামের মো. হাবিজুর রহমান (১৮), বাহুবলের লামাতাসি গ্রামের মো. মিলন আহমেদ কাউসার (২২), বাহুবল হরিপাশা গ্রামের মো. সুরতব আলী (৬০) ও বাহুবল লাকড়ীপাড়া গ্রামের আ. রহমান (৩৫)।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর চন্দ্রছড়ি ওরসকে ঘিরে প্রকাশ্যে মাদক সেবন, জুয়া ও বাউল গানের নামে অশ্লীল নাচ-গানের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান জোরদার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে কোনো অবৈধ ও অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। রাতভর পুলিশি টহল ছিল উল্লেখ করে তিনি জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিভিল পোশাকে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com