মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারের ব্যবসায়ী রাসেল মিয়া হত্যা মামলার আসামী কুহিন র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় রক্ষক্ষয়ী সংঘর্ষে কাপড়ের ব্যবসায়ী নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামী কুহিন সওদাগরকে আটক করেছে র‌্যাব-৯।গতকাল বুধবার বিকেলে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থা নিশ্চিত হয়ে শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।আটককৃত কুহিন সওদাগর আজমিরীগঞ্জের কাকাইলছেও এলাকার কুমেদপুরের বাসিন্দা মরহুম একরাম সওদাগরের ছেলে। র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।র‌্যাব জানায়, গত ৯ ডিসেম্বর বিএনপি নেতা কুরআন সওদাগর, আল-মামুন সওদাগর ও কুহিন সওদাগর গংদের সাথে একই এলাকার বাসিন্দা হান্নান মিয়া, হুমায়ূন গংদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ৭ ডিসেম্বর রাত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। ৮ ডিসেম্বর সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে ৯ ডিসেম্বর সকাল ৮টার দিকে এ নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে কাপড় ব্যবসায়ী রাসেল মিয়া মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার দিন বিকেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিলে প্রশাসন কাকাইলছেও বাজার ১৪৪ ধারা জারী করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com