বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শুধুমাত্র সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত যথেষ্ট নয়, এমন দাবি তুলেছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ টমটম (ইজিবাইক) গ্যারেজগুলো বন্ধ না করলে বিদ্যুৎ সাশ্রয়ের কোনো কার্যকর ফল পাওয়া যাবে না। খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ পৌর এলাকার একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ টমটম গ্যারেজ। শহরের ২নং পুল, শ্মশানঘাট, ইনাতাবাদ, মাছুলিয়া, আলমবাজার, কামড়াপুর, রাজনগর, কোর্ট স্টেশনসহ বিভিন্ন এলাকায় এসব গ্যারেজে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শত শত টমটম চার্জ দেয়া হয়। এতে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কিছু অসাধু বিদ্যুৎ বিভাগের (পিডিবি) কর্মকর্তাকে ম্যানেজ করেই এসব গ্যারেজে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করলেও বাস্তবে এসব অবৈধ গ্যারেজের কারণে সেই উদ্যোগ অনেকাংশে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় যখন শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে, তখনই গোপনে টমটম চার্জিং কার্যক্রম চলে পুরোদমে। এদিকে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান চালিয়ে জরিমানা করলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারছে না। কিছুদিন অভিযান বন্ধ থাকলেই আবার আগের অবস্থায় ফিরে যায় গ্যারেজগুলো। ফলে প্রশাসনের এমন অভিযানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সচেতন মহলের দাবি, অবিলম্বে এসব অবৈধ টমটম গ্যারেজ চিহ্নিত করে স্থায়ীভাবে বন্ধ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা। অন্যথায় বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শহরবাসী। তারা আশা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের এই চক্র ভেঙে ফেলা হবে এবং শহরে শৃংখলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com