বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অবশেষে যানজটের কবল থেকে মুক্তির স্বপ্নে বিভোর সিলেটবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কে। অবশেষে ভয়াবহ যানজটের কবল থেকে মুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছেন সিলেট বিভাগের মানুষ। মাত্র কিছুদিন আগেও ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্ব রোড এলাকায় প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকত। ফলে ঢাকা থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও জাফলংগামী যাত্রীবাহী পরিবহন কখন গন্তব্যে পৌঁছাবে-তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হতো। এই দীর্ঘ যানজটে সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটক ও ব্যবসায়ীরাও ভোগান্তির শিকার হচ্ছিলেন।
এই সংকট নিরসনে পুলিশ হেডকোয়ার্টার্স গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। গত ২৩ ডিসেম্বর হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অধীনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা এবং গাজীপুর রিজিয়নের অধীনে থাকা ভৈরব হাইওয়ে থানাকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল বাজার থেকে সিলেট হয়ে জাফলং পর্যন্ত জাতীয় মহাসড়ক এন-২ এর পুরো অংশে সাধারণ পরিবহন, যাত্রী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধ, আইনশৃংখলা রক্ষা এবং মহাসড়কে জানমালের নিরাপত্তায় তারা আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মহাসড়কে শৃংখলা ফিরবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে। জানা গেছে, আগামী ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে বর্ধিত এই অংশে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে। সব মিলিয়ে, এই সিদ্ধান্তকে সিলেটবাসীর জন্য এক যুগান্তকারী পদপে হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com