বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শায়েস্তাগঞ্জে পুলিশের পোষাক পড়ে পিকআপসহ ৭টি গরু ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সুরাবই-পুরাসুন্দা সড়কের মধ্যবর্তীস্থান থেকে রাতের বেলা পিকআপসহ ৭টি ষাড় গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে এঘটনাটি ঘটেছে। এঘটনায় গরু ব্যবসায়ী দুলাল মিয়া বাদী হয়েছে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গরু ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের হিরণ মিয়া জানান- তার সাথে গরু ব্যবসায়ী সুদিয়াখলা গ্রামের ছোরাব আলী ও মামলার বাদী দুলাল মিয়া। তারা তিন জন ব্যবসায়ী বৃহস্পতিবার নরসিংদী জেলার বেলাবো থানাধীন পুরাদিয়া গরু বাজার থেকে ৭টি ষাড় গরু ৭ লক্ষ ৪৪ হাজার টাকায় ক্রয় করে পিকআপ দিয়ে বাড়ী ফিরছিলেন। আজ শনিবার মেলাবাজারে বিক্রির উদ্দেশ্য। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার উল্লেখি স্থানে পৌছামাত্রই ১০-১২ জন লোক তাদের সাথে ৩-৪ জন লোক পুলিশের পোষাক পরিহিত টচলাইটে সিগনাল দিয়ে গরু বহনকৃত পিকআপটি দাড় করান। সঙ্গে সঙ্গে আমরা তিন ব্যবসায়ীকে পিকআপ থেকে নামিয়ে একটি কালো রঙের হাইয়েস গাড়ীতে তুলে গামছা দিয়ে চোখ হাত বেধে ঢাকার পথে রওয়ানা দেয়। বিশ্বরোডের কাছে কুট্টাপাড়ায় আমরা ৩ জনকে বেঁধে হাওরে ফেলে গরুর পিকআপটি নিয়ে যায়। রাতের আধারে আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে। পরে বাড়ী থেকে আমার আত্মীয়স্বজনরা আমাদের নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com