বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে তেলের মজুদে অনিয়ম পাওয়ায় দুটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার আউশকান্দি ইউনিয়ন এলাকায় অবস্থিত মুনিম ফিলিং স্টেশন এবং হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। অভিযান সূত্রে জানা গেছে, বিকেলে ওই দুই ফিলিং স্টেশনের ভূগর্ভস্থ ট্যাংকে মজুতকৃত তেলের পরিমাণের সাথে স্টেশনের মূল রেজিস্টারে লিপিবদ্ধ তেলের পরিমাণের ব্যাপক গরমিল পরিলক্ষিত হয়। সরকারি নির্দেশনা অমান্য করে তেলের হিসাবে এই স্বচ্ছতাহীনতার দায়ে মুনিম ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা এবং হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সংগীয় ফোর্স হিসেবে উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, তেলের বাজার স্থিতিশীল রাখা এবং মজুতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com