বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ট্রাক চাপায় পথচারী নিহত ॥ ১ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রাক চাপায় শ্রীবাস চন্দ্র দাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল বুধবার (১২ জুন) রাত ১০টার দিকে উপজেলার ডুবাঐ বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার স্নানঘাট ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত জীনেষ চন্দ্র দাসের পুত্র। আহত ব্যক্তিহল আলাপুর গ্রামের রঙ্গিলা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮)।
জানা যায়, সিলেট থেকে ঢাকা গামী একটি ট্রাক ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে মধ্য রাস্তার হাইল্যাল্ডে উঠে গিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাক্টরকে চাপা দেয়। এ সময় ট্রাক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় আরো একজন। তাৎক্ষনিক আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com