শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জের ৩ জনসহ ভূমধ্যসাগর থেকে ২৯ বাংলাদেশি জীবিত উদ্ধার হবিগঞ্জে হামের প্রকোপ ভয়াবহ অর্ধশতাধিক শিশু হাসপাতালে ভর্তি ॥ হিমশিমে চিকিৎসকরা নবীগঞ্জে যৌতুকের বলি ৪ মাসের গর্ভের সন্তান স্বামীর বিরুদ্ধে মামলা মাধবপুরে গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে ২০০ রাকাত নফল নামাজ পড়ে মুক্তি পেল চোর যুবক নবীগঞ্জে র‌্যাবে’র অভিযান ২৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ মাধবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর সাতছড়ি অরন্যে বিজিবি’র অভিযান পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১৫ লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ॥ আহত ৪

মাধবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর সানফ্লাওয়ার যুব সংঘের উদ্যোগে গাজীপুর সিনিয়র বনাম জুনিয়র দলের মধ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজনগর খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে গাজীপুর সিনিয়র দল জয়লাভ করে।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, সহকারী পুলিশ পরিদর্শক ইব্রাহিম খান হেলাল, পূবালী ব্যাংকের কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি ব্যাংকের কর্মকর্তা সাইফুল ইসলাম শিমুল, তরুণ ব্যাংক কর্মকর্তা সাইফুর রহমান তুহিন, সাংবাদিক হামিদুর রহমান, বিশিষ্ট সমাজকর্মী সাজু মিয়া, আলমীর হোসেন ও শাহআলম হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com