সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সীমান্তে বিজিবির পৃথক অভিযান মদ-সিরাপসহ শাড়ি ও গরু জব্দ

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ইস্কফ সিরাপ, শাড়ি ও গরু জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। গত শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ভোর ৫টার দিকে ৫৫ বিজিবির সিন্দুরখান বিওপির টহলদল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকার হুগলিয়া চা-বাগানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১২১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়।
একই দিন দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিদের লুকিয়ে রাখা ২৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করে। এদিকে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা দুটি ভারতীয় গরু জব্দ করে। এর আগে, গত শুক্রবার (২১ আগস্ট) ৫৫ বিজিবির মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার রামনগর ও কমলপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালায়। অভিযানে চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক স্থানে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদক, শাড়ি ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com