শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি অরন্যে বিজিবি’র অভিযান পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১৫ লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ॥ আহত ৪ প্রতিশ্রুতির মধ্যেই ঝুলে আছে নবীগঞ্জ ভরপুর-বাঁশডর সড়ক সংস্কার নবীগঞ্জে ফার্মেসিতে দুঃসাহসিক চুরি ॥ নগদ টাকা ও ঔষুধ লুট দিঘলবাক গুচ্ছগ্রামে কৃষকদল ও আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ চুনারুঘাটে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ পৌরসভায় দুই বছরে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবায় ব্যাপক অগ্রগতি চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড মহানবী (সা.)-এর জন্ম নবুয়তের সূচনা সৈয়দ নজরুল ইসলাম

চুনারুঘাটে হত্যা মামলার আসামি পন্ডিত গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হত্যা মামলায় পন্ডিত মিয়া (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পন্ডিত মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়াকে গ্রেপ্তার করে। তিনি চুনারুঘাট থানার এফআইআর নং-৩৭(০৮)/২০২৬ মামলার আসামি। মামলাটি দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় করা হয়েছে। গ্রেপ্তারের পর পন্ডিত মিয়াকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com