বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কাটা ও মজুত করা প্রায় ১৭ হাজার মুলি বাঁশ জব্দ করেছে বন বিভাগ। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বাঁশ জব্দ করা হয়। রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
বন বিভাগ জানায়, একটি সংঘবদ্ধ চক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বাঁশ কেটে পাচারের উদ্দেশ্যে মজুত করেছিল। অভিযানে বিপুল পরিমাণ বাঁশ জব্দ হলেও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা বাঁশগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রায় ১ হাজার ৭৯৫ হেক্টর আয়তনের রেমা-কালেঙ্গা বনাঞ্চলটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে বন থেকে অবৈধভাবে গাছ কাটা ও বাঁশ পাচারের ঘটনায় বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।
কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, “সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় আমাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়ামাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। বন উজাড়কারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা বাঁশ নিলামে তোলা অথবা আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুর্গম ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাচারকারীরা প্রায়ই বনের ভেতর সক্রিয় হয়ে ওঠে। তাদের নিয়ন্ত্রণে বন বিভাগ সজাগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com