রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী মো: আবদাল মিয়াকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোড়াকরি মহাসংকীর্তন মন্দিরের সামনের মাঠের পূর্ব পাশের একটি ডোবা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আবদাল মিয়া মোড়াকরি (পূর্বপাড়া) গ্রামের অনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ২০২৩ সালের ১৫ জুলাইয়ের একটি মাদক মামলায় [জিআর-৭৯/২৩ (লাখাই), ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)] বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আবদাল মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা ঘোষণার পর থেকেই সে গ্রেফতার এড়াতে পলাতক ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই মো: আবু কাউসার ও এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে ওই ডোবা থেকে তাকে গ্রেফতার করে।
লাখাই থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com