বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মাদ্রাসা ছাত্র নিখোঁজ ২০ দিনেও খোঁজ মেলেনি

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের ২০ দিনেও খোঁজ মেলেনি চুনারুঘাটের মাদ্রাসা ছাত্র উজ্জল মিয়ার (১৩)। বাজার থেকে চিনি আনতে গিয়ে সে নিখোঁজ হয়। উজ্জল কোথায় আছে, তার ভাগ্যে কি ঘটেছে এ নিয়ে উদ্বিগ্ন উজ্জলের পরিবার। উজ্জলের চিন্তায় তার আত্মীয়রা নাওয়া-খাওয়া হারাম করেছেন। নিখোঁজ উজ্জল চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর গ্রামের তাহির মিয়ার ছেলে এবং স্থানীয় ‘ ইমাম আহম্মদ রেজা শাহ শামসু উদ্দিন সুন্নিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
উজ্জলের জমজ ভাই নুরুল আমিন এ বিষয়ে থানায় গত ২৩ মে জিডি করেছে।
নুরুল আমিন জানায়, তার জমজ ভাই উজ্জল স্থানীয় ‘ইমাম আহম্মদ রেজা শাহ শামসু উদ্দিন সুন্নিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। গত ৫ মে উজ্জল চিনি কিনে আনতে আমুরোড বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। উজ্জলকে এ বাড়ি ও বাড়ি খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। নুরুল আমিন জানায়, নিখোঁজ হওয়ার সময় উজ্জলের গায়ে লাল রঙের হাফ হাতা গেঞ্জি ও পরনে জিন্সের প্যান্ট ছিলো। উজ্জলের গায়ের রঙ শ্যামলা। উচ্চতা অনুমান ৪ ফুট। কোন ব্যক্তি উজ্জলের সন্ধান পেলে ০১৩০৯৬২৬৭৫০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com