বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জনদুর্ভোগ লাঘবে চুনারুঘাট থানা পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৫৪০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঝড়ে রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করে জনদুর্ভোগ লাঘব করে দিল চুনারুঘাট থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকায় প্রচন্ড ঝড়ে এ বাগানের গাছপালার ব্যাপক ক্ষতি হয়। একটি গাছ বাগানের পাশের ডুলনা-সাদ্দাম বাজার রাস্তায় পড়ে থাকায় জনগণের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। গতকাল রবিবার দুপুরে অপরাধ দমনে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এএসআই কামাল উদ্দিনসহ একদল পুলিশ নালুয়া এলাকায় অভিযান চালায়।
এ সময় নালুয়া চা বাগান এলাকার ডুলনা-সাদ্দাম বাজার রাস্তায় গাছ পড়ে থাকতে দেখতে পায় অভিযানরত পুলিশ।
এ অবস্থায় জনগণের পথ চলাচলে মারাত্মক সমস্যা দেখতে পেয়ে থানার ওসি কেএম আজমিরুজ্জামানকে বিষয়টি জানান এএসআই কামাল হোসেনকে। পরে ওসির নির্দেশে স্বেচ্ছায় এএসআই কামাল হোসেনসহ পুলিশ সদস্যরা রাস্তা থেকে গাছটি কেটে অপসারণ করেন। এতে করে এ রাস্তা দিয়ে জনগণের পথ চলাচল স্বাভাবিক হয়।
এ সময় অনেকেই মন্তব্য করেন, জনদুর্ভোগ লাঘবে রাস্তা থেকে গাছ অপসারণ করে জনগণের বন্ধুর পরিচয় দিল এ পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে এএসআই কামাল হোসেন জানান, গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার-ডুলনা রাস্তায় গাছটি উপড়ে পড়ে। গাছটি রাস্তায় পড়ে থাকায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, দেখে প্রথমে গাছটি কেটে নেয়ার অনুরোধ করি। কিন্তু এ বাড়িতে কোন পুরুষ লোক ছিল না। পরে ওসি কেএম আজমিরুজ্জামান স্যারের পরামর্শে আমরা নিজেই গাছটি কেটে রাস্তার প্রতিবন্ধকতা দূর করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com