বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৪৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার হাসারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও গরীব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও ড্রেস বিতরণ করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমান মিজান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, সহকারি শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, ইন্সটাক্টর আঃ সামাদ, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, রইছ উল্লাহ, আঃ হামিদ ফুল মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিদ্যুৎ পাল, প্রবাসী সাথী মুক্তাদির কৃষান চৌধুরী। সৈয়দা রাহেনা বেগমের পরিচালনায় সভা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ ভট্টাচার্য্য, চন্দন রায়, আঃ কদ্দুছ মাষ্টার প্রমুখ।
পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং ৪০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেন। স্কুল ড্রেস প্রদানে আর্থিক সহযোগিতা করেন সাথী মুক্তাদির কৃষান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com