বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৭৩৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে সংবর্ধনা দিয়েছে আলীন্গর জনতা বাজার, দলীয় নেতবৃন্দ ও গ্রামবাসী। শুক্রবার বিকালে উপজেলার আলীনগর জনতা বাজারে, ইউপি আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন খাঁন এর সভাপতিত্বে এক সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পিপি এডঃ এম আকবর হোসেন জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া খাতুন, ইউপির চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার আঃ মালেক, মিরাশী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার আঃ সামাদ। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার আঃ কুদ্দুছ, ইউপি আওয়ামী যুবলীগরে সভাপতি শাহ মোঃ রিপন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ সোহেল মিয়া, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল খয়ের, এডঃ শাহিদুল ইসলাম, এডঃ মাসুক মিয়া, মেম্বার আঃ শহিদ মুন্সি, আইনজীবি সহকারী আব্দুর রহিম, দরবেশ আলী, আঃ জব্বার, মাস্টার আঃ রউফ প্রমুখ। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করেন এবং ক্রেস্ট ও মানপত্র তোলে দেন স্থানীয় নেতাকর্মী। এর পূর্বে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের গাজীনগর উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com