বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মিতালী বাসের ধাক্কায় ১০ সিএনজি যাত্রী আহত

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল-মিরপুর গ্যাসপাম্পের নিকট মিতালী বাস ও সিএনজি অটোরিক্সর সংঘর্ষে মহিলাসহ ১০ যাত্রী আহত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধা ৭টায় এ ঘটনাটি ঘটে। এ সময় ওই এলাকায় যানবাহন চলা-চল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
জানা যায়, ঢাকাগামী একটি মিতালী বাস উল্লেখিত স্থানে পৌছলে গ্যাস পাম্পে দাড়ানো অবস্থায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় রনি মিয়া (১২), কামরুল হাসান (১৮) ও অজ্ঞাত পরিচয়ে (৫০) এক ব্যক্তি গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com