বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ওয়ার্কার্স পার্টির জেলা কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ওয়ার্কার্স পার্টির হবিগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তে এ সমেরমলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মাসুদ আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। জেলা সম্পাদক কমরেড জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র নেতা ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক আব্দুল আহাদ মিনার। বক্তব্য রাখেন প্রভাষক শফিকুল ইসলাম, চুনারুঘাট থানা সভাপতি শাহ আলম তালুকদার, গিয়াস উদ্দিন রানা, কমরেড ছমির হোসেন (পলাশ) প্রমূখ।
অনুষ্ঠানের ২য পর্বে সর্বসম্মতিক্রমে প্রবীণ কমরেড জালাল উদ্দিনকে সভাপতি, প্রভাষক শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শাহ আলম তালুকদার ও ছমির হোসেন (পলাশ)কে সম্পাদক মন্ডলীর সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-গিয়াস উদ্দিন রানা, গোবিন্দ সূত্রধর, ডা. আব্দুল মালেক, আব্দুল হাফিজ ও আব্দুল মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করে শায়েস্তাগঞ্জ থিয়েটারের শিল্পীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com