বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

মাছুলিয়া বিদ্যুতের খুটিতে কাজ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০১৯
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় বিদ্যুতের খুটিতে কাজ করতে গিয়ে পরিতোষ দত্ত (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
পরিবারের দাবী স্থানীয় কতিপয় লোকজন তাকে জোর পূর্বক ওই খুটিতে উঠে কাজ করতে বাধ্য করে। সে ওই এলাকার মৃত ভানু দত্তের পুত্র। পরিবারের লোকজন জানান, গত সোমবার বিকেলে এলাকার কয়েকজন লোক তাকে মাছুলিয়া ডায়েবেটিস হাসপাতালের নিকট একটি ভাঙ্গা বিদ্যুতের খুটিতে উঠতে বলে। এ সময় সে অনিহা প্রকাশ করলে জোর করে তাকে খুটিতে কাজ করতে বাধ্য করে।
এক পর্যায়ে তাদের কথায় সে খুটিতে উঠে নিচে পড়ে যায়। এ সময় কতিপয় লোকজন সেখান থেকে সঠকে পড়ে, পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। গত সোমবার দিবাগত রাত ১টার সময় সে মারা যায়। সিলেট কতোয়ালী থানার এসআই রাজীব চন্দ্র দেব ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার সকালে লাশ তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। মঙ্গলবার বিকেলে পরিতোষ দত্তের দাহ মাছুলিয়া শ্বশাণ ঘাটে সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com