শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্টভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে বা কেন্দ্রের বাহিরে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে উক্ত সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনর্চাজ মোনায়েম মিয়া, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, কৃষি কর্মকর্তা ইসরাইল হক তরফদার, খাদ্য কর্মকর্তা মোঃ সেলিম হায়দার, প্রাণি সম্পদ কর্মকর্তা ফরহাদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়া আহমদ, প্রেসক্লাব সভাপতি এসআর চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, খালেদ হাসান দুলাল, হামিদা আক্তার, বিকাশ দত্ত রায়, ফাতেমা আক্তার, আমেনা বেগম প্রমূখ। মেজর মোহাম্মদ সালাউদ্দিন আরও বলেছেন, নবীগঞ্জ উপজেলায় ২৪টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্বে প্রায় দু’শতাধিক সেনা সদস্যসহ বিপুল পরিমান পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। ভোটারগণ যাহাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে তাদেরকে উৎসাহ দেয়ার জন্য জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com