শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

জেলা এনসিপির সভায় হ্যাঁ ভোট ও ১১ দলীয় জোটের পক্ষে প্রচার ও গণসংযোগের সিদ্ধান্ত

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা এনসিপির সভায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে প্রচার ও গণসংযোগ করার সিদ্ধান্ত। গতকাল শনিবার সকাল ১১ টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির জরুরি সভা অনুষ্টিত হয়। জেলা এনসিপির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুল বারী মুবিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- এডভোকেট ফখরুদ্দিন আহম্মেদ জাকি, শাকিল মোহাম্মদ, নজরুল আজিজ জুনেদ, আব্দুল বাছিত তরফদার,ওয়াদুদ মোহাম্মদ শামীম,কামাল আহম্মেদ, এম এ শহীদ, এ কে এম নাছিম, আ খ ম উস্তার মিয়া তালুকদার, শেখ আব্দুল্লাহ রায়হান, রফিকুল ইসলাম, আমিনুলহক, সালাউদ্দিন চৌধুরী সাঈদ, হিফজুর রহমান আল রাফি, সৈয়দ আবু শাহাদাত,বশির আহমেদ চৌধুরী, ফেরদৌস, মো এনামুল হক,মো সাইকুল ইসলাম, সাইদুর রহমান,জীবন আহমেদ লিটন, রুস্তম চৌধুরী, মোঃ আলমগীর রানা, হাফেজ বজলুর রহমান ,সাজিদুর রহমান, মিজানুর রহমান জামাল, আলী জুয়েল, সিরাজুল ইসলাম, জিয়াউল হক মিশু, মিলন রায়, জয়নাল আবেদীন, সামীর আহম্মেদ রহমত, রুহুল আমিন, মোঃ ছোয়াব খান, শাবানা বেগম, সুপ্রসন্ন চক্রবর্তী, অনন্ত লাল দাশ, নেপাল চন্দ দাশ, মোস্তফা কামাল প্রমূখ। সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে এবং ১১দলীয় নির্বাচনী জোটকে জয় যুক্ত করার জন্য হবিগঞ্জ জেলা এনসিপি ৯ টি উপজেলায় প্রচার ও গণসংযোগ করার জন্য ৯ জনকে সমন্বয়ক এর দায়িত্ব প্রদান করা হয়। হবিগঞ্জ সদর উপজেলায়, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, শায়েস্তাগঞ্জ উপজেলায়, মোঃ সাইফুর রহমান, নবীগঞ্জ উপজেলায়, হিফজুর রহমান আল রাফি বাহুবল উপজেলায়, হাফেজ বজলুর রহমান, বানিয়াচং উপজেলায়, জীবন আহমেদ লিটন, আজমিরীগঞ্জ উপজেলায় কামাল আহমেদ, লাখাই উপজেলায় আব্দুল হাই কামাল, চুনারুঘাট উপজেলায় মিজানুর রহমান জামাল, মাধবপুর উপজেলায় মুসলেহ উদ্দিন আলমগীর কে দায়িত্ব প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com