শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

রিচি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় জি কে গউছ রাষ্ট্র পরিচালনায় বিএনপি’র অভিজ্ঞতা রয়েছে

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। বিএনপির মানুষের ভোটে নির্বাচিত হয়ে ৪ বার রাষ্ট্র পরিচালনা করেছে। এ জন্য মানুষ বিএনপি’র ধানের শীষে ভোট দিয়ে আবারও জনগণের খেদমত করার সুযোগ করে দিবেন, ইনশাআল্লাহ। কারণ আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। জনগণ তাকেই ভোট দেবে যারা জনগণের জন্য কাজ করবে। বিএনপি’র অভিজ্ঞতা রয়েছে, কীভাবে জেলায়, উপজেলায় ও গ্রাম পর্যায়ে ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। কীভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়, কীভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। তাই রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিকল্প নেই। তিনি গতকাল রবিবার সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। জি কে গউছ বলেন- দলের নেতাকর্মীরা আমার খুব আপনজন। কিন্তু যতক্ষণ সৎ থাকবে ততক্ষণ আপন, যারা সততা হারিয়ে ফেলবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আওয়ামীলীগ অন্যায় করেছে, মানুষের সম্পদ লুটেপুটে খেয়েছে, এখন তারা বলতে পারে না আমরা আওয়ামীলীগ করি। কারণ তাদেরকে পুলিশ খোঁজে। আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না। কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না। বিএনপি করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। বিএনপির রাজনীতিই হেেচ্ছ মানুষের জন্য। সৎ পথে হক পথে থেকে মানুষের জন্য কাজ করতে হবে, যাতে আল্লাহ খুশি হয়। প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, রিচি ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান রনি প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com