সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মানুষে কল্যাণে ছিলাম, আছি এবং আমৃত্যু থাকব- সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট-মাধবপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সল বলেছেন- পারিবারিক ভাবে কিশোর কাল থেকেই এলাকায় উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছিলাম। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান জন্য সায়হাম প্রতিষ্ঠাতা করেছিলাম। আমার অনুরোধে অনেক শিল্প প্রতিষ্টান আজ গড়ে উঠেছে। আমার মরহুম পিতা সৈয়দ সঈদ উদ্দিন সাহেব, বড়ভাই সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম কায়সার সাহেবকে অনুসরন করেই রাজনীতিতে এসেছিলাম। ৯১ সালে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন। আমি কামিয়াব হতে পারি নাই। তাই বলে আপনাদের ছেড়ে যায়নি। মানুষের কল্যাণে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব ইনশাল্লাহ। ম্যাডামের সাহায্য- সহযোগিতায় মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছি। সরকারি কোন বরাদ্ধ থাকলেও আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বৎসর হাজার হাজার মানুষের মধ্যে ইফতার সামগ্রী ও শীত বস্ত্র বিতরন করেছি। যাতে কিছুটা হলেও মানুষ শান্তি পায়। বিনামূল্যে চক্ষু চিকিৎসার শিবির করে যাচ্ছি। এলাকায় শিক্ষা বিস্তারের জন্য শিক্ষাচ্ছ বৃত্তি এবং মেধাবৃত্তি চালু করেছি। সবই করছি সাধারন মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মাধবপুর চুনারুঘাটের মানুষ কথা দিয়েছে এবার নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করবে। তাই চেয়ারম্যান সাহেবকে দেয়া কথা রাখতে হলে প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে উনার সালাম পৌছে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। তাছাড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে নোয়াপাড়া ইউনিয়নের এলাকায় উঠান বৈঠক, মত বিনিময় সভা ও ধানের শীষের লিফলেট করেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বলেন- এবার মাধবপুর-চুনারুঘাটে ধানের শীষ প্রতীকের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। তা যেন কেউ নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমদ তার বাবা বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক, মত বিনিময় ও গণসংযোগ কালে উপস্থিতি জনসাধারনের উদ্দেশ্যে বলেন ফয়সল সাহেব সৎ, যোগ্য এবং কর্মঠ মানুষ। উনাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করলে তিনি এই অঞ্চলকে একটি আধূনিক জনপদে পরিণত করবেন ইনশাল্লাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com