শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া এলাকা থেকে তিনটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। গতকাল সোমবার ভোর রাত প্রায় সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন চরহামুয়া কমিউনিটি ক্লিনিকের পার্শ্ববর্তী একটি ঝোপ থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পর একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন জানতে পারে যে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন চরহামুয়া কমিউনিটি ক্লিনিকের আশপাশে এয়ারগান পাওয়ার সম্ভবনা রয়েছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশী করে চরহামুয়া কমিউনিটি ক্লিনিকের পিছনে ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় তিনটি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com