বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মোড়াকরি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় জি কে গউছ ॥ আপনাদের ভোট নির্ধারণ করবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশ আমাদেরকে কেউ দয়া করে দান করে দিয়ে যায়নি। সকল ধর্মের মানুষ এক হয়ে ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানকে পরাজিত করে আমরা একটি স্বাধীন দেশ উপহার পেয়েছি। ১২ ফেব্রুয়ারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আপনাদের একেকটি ভোট নির্ধারণ করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না। যাদের অবস্থান ছিল দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, যাদের রাষ্ট্র পরিচালনায় ১ দিনের অভিজ্ঞতা নেই তারা কিভাবে মানুষকে সেবা দিবে, এই বিষয়টি সকলকে মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে।
তিনি গতকাল বুধবার লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।
প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সিনিয়র সহ- সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com