বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং-আজমিরীগঞ্জে ধানের শীষের গণজোয়ার ॥ অবহেলিত জনপদকে আধুনিক করার প্রতিশ্রুতি ডাঃ জীবনের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি ॥ হাওড় বেষ্টিত বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার করেছেন হবিগঞ্জ-২ আসনের বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
গতকাল বুধবার বিকেল ৩টায় বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সর্বদলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। ডা. জীবন বলেন, “রাস্তাঘাট ও কালভার্টের অভাবে আজ সাধারণ মানুষ ধুঁকছে। কথা দিচ্ছি, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এই দুই জনপদ আর পিছিয়ে থাকবে না। ইনশাআল্লাহ, সর্বত্র ধানের শীষের জোয়ার শুরু হয়েছে।” বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, আলহাজ্ব লুৎফুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল এবং গণঅধিকার পরিষদের জেলা সমন্বয়ক তাওহিদ হাসান। জনসভা উপলক্ষে দুপুর থেকেই বানিয়াচংয়ের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ধানের শীষের মিছিল নিয়ে কর্মী-সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত এই মিছিলে এক পর্যায়ে জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে উঠে এবং পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে জোটবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com