শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

হবিগঞ্জে ক্যামেরা নজরদারি চলবে ভোট কেন্দ্রগুলোতে

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভোটকেন্দ্রগুলোতে ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হবে। প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। এছাড়া দায়িত্ব পালনকারি পুলিশের সাথে থাকবে বডিঅন ক্যামেরা অনলাইন ও অফলাইন। এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। গতকাল রবিবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, জেলার ৪টি আসনে ৬৪৭টি কেন্দ্রের মধ্যে ১০৩টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোতে অস্ত্রসহ ৩ জন করে পুলিশ সদস্য, ৪ জন অস্ত্রসহ আনসার এবং ১০ জন নিরস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। মনিটরিং সেল থাকবে ১০ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। সব আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী এ সেলের আওতায় থাকবেন। নির্বাচন নির্বিঘ্ন করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কয়েকজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনকালে দায়িত্ব পালন করবেন। গণমাধ্যমকর্মীদের নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোন গুজব প্রতিরোধে এবং এ ঐতিহাসিক নির্বাচন সফল করতে সাংবাদিকরা কার্যকর ভূমিকা পালন করতে পারেন। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com