শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত ও ঘোলাটে করার চেষ্টা চলছে

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত ও ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ভোটার, জনপ্রতিনিধি ও সচেতন মহল। তাদের দাবি, প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর কিছু সমর্থক রাজনৈতিক সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গুজব, মিথ্যা ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তবে এসব অপকৌশলে সাধারণ ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন না; বরং তারা আগের চেয়ে বেশি সচেতন ও সতর্ক।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও, ছবি ও পোস্ট ছড়িয়ে পড়েছে-যেখানে দাবি করা হচ্ছে যে নির্দিষ্ট একজন প্রার্থী ও তার সমর্থকদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এমনকি কিছু পোস্টে বলা হয়েছে, ইসলামী সুন্নি ফ্রন্টের আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরিকে প্রচারণায় বাধা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাটের সাঁটিয়াজুড়ি ইউনিয়নের দেওগাও এলাকার সাবেক মেম্বার নুরুল হক বলেন, রোববার দুপুরে ওই এলাকায় একজন প্রার্থীর সমর্থনে শান্তিপূর্ণ প্রচারণা চলছিল। এ সময় গিয়াস উদ্দিন তাহেরির অনুসারীরা আচরণবিধি লঙ্ঘন করে সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত ছিল, যাতে সাধারণ মানুষের সহানুভূতি আদায় করা যায়। তাঁর মতে, প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর কর্মী-সমর্থক তাহেরিকে বাধা দেয়নি।
চুনারুঘাটের অনলাইন অ্যাক্টিভিস্ট রিপন বলেন, “শুরুর দিকে আমরাও মনে করেছিলাম হয়তো সত্যিই কোনো বাধা দেওয়া হচ্ছে। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। এগুলো ভোটের মাঠ অশান্ত করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।”
স্থানীয় তরুণ ভোটার মোশারফ বলেন, “কিছু লোক নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করে সেটাকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে প্রচার করছে। কিন্তু আমরা এখন আর আগের মতো সহজে গুজবে বিশ্বাস করি না। আমরা তথ্য যাচাই করি।”
চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু বলেন, অতীতের বিভিন্ন নির্বাচনে সহানুভূতি আদায়ের জন্য এমন ঘটনা ঘটতে দেখা গেছে। তবে এবারের ভোটাররা অনেক বেশি সচেতন, শিক্ষিত ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভ্যস্ত। ফলে তারা সহজে বিভ্রান্ত হচ্ছেন না। তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচার নির্বাচনী সংস্কৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয়। তাঁর মতে, প্রার্থীদের উচিত মিথ্যা নাটক বা গুজবের আশ্রয় না নিয়ে জনগণের জন্য কাজের মাধ্যমে আস্থা অর্জন করা।
চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম বলেন, আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন চাই। একজন প্রার্থী ও তার সমর্থক ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার চালাচ্ছে। তবে জনগন এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com