মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

উন্নয়নের মাধ্যমে মাধবপুর-চুনারুঘাটবাসীর হৃদয়ে বেচেঁ থাকতে চাই- এস.এম.ফয়সল

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন- উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজের মাধ্যমে মাধবপুর চুনারুঘাটের মানুষের হৃদয়ে বেচেঁ থাকতে চাই। আমার ব্যক্তিগত কোন লোভ-লালসা নাই। মহান রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে তা প্রয়োজনের চেয়ে হাজারগুন বেশী। বিগত দিনে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কারচুপির কাছে আমি পরাজিত হয়েছিলাম। তাই বলে আমি থেমে থাকিনি। মানুষের কাছ থেকে দুরে সরে যাইনি। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আমাকে মায়া করতেন উনার সহযোগিতায় মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছি। আমার নেত্রী এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে মাধবপুর-চুনারুঘাটের মানুষকে ধানের শীষ প্রতীক উপহার দিয়ে গেছে। তাই আমার শেষ বয়সে নেত্রীর প্রতি সম্মান জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনাদেরকে ভোটে নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানে নিরলস ভাবে কাজ করে যাব। সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে স্বাধীন ভাবে রাষ্ট্রের মৌলিক অধিকার ভোগ করবে। কোন ধরনের সন্ত্রাসী ও চাদাঁবাজী থাকবে না। গতকাল শনিবার দিনভর মাধবপুর ও চুনাররুঘাট উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক, মত বিনিময় সভা ও লিফলেট বিতররণকালে উপ¯ি’ত জনসাধানের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেন। তিনি আরও বলেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৪ কোটি মায়েদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরন করা হবে। যার মাধ্যমে প্রতিটি পরিবার ২ থেকে আড়াই হাজার টাকা অথবা এর সম পরিমাণ প্রযোজনীয় খাদ্য সামগ্রী দেয়া হবে। ফ্যামিলি কার্ডের সহায়তার ফলে পরিবারগুলো টাকা সঞ্চয় করতে পারবে। সেই সঞ্চয় দিয়ে সন্তানদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ব্যয় করা যাবে। গ্রামীন নারীরা প্রয়োজনে এই অর্থ ক্ষুদ্র বিনিয়োগেও ব্যবহার করতে পারবে। যা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরী করবে। তাছাড়া কৃষি কার্ড’র মাধ্যম কৃষকদের বিনামূল্যে সার, বীজসহ কৃষি উপকরন দেয়া হবে। এ সময় চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী, চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুর রহমান শাহীন, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সাবেক মেয়র নাজিমউদ্দিন সামসুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তাছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন, দাসপাড়া, রামেশ^র, পিয়াইম, সাকুশাইলসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় সভা ও ধানের শীষের লিফলেট করেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বলেন- ফয়সল ভাই আমাদের মাধবপুরে সন্তান। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন। তাই এখন সুযোগ এসেছে আমরা সকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করা। সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমদ তার বাবা বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে মাধবপুর উপজেলা ও পৌর যুবদলের সঙ্গে মতবিনিময়, ঘিলাতলী, মনতলা কলেজ রোড় ও মৌজপুর বাজারে উঠান বৈঠক, মত বিনিময় সভা ও ধানের শীষের লিফলেট করেন। সায়হাম নীট কম্পোজীট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ তার বাবা বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে চুনাররুঘাট উপজেলা ও পৌর ছাত্রদল এবং উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং লাল চান চা-বাগানে মত বিনিময় সভা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে মাধবপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে মত বিনিময়ও মাধবপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফতার তনু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আলরনি, শ্রমিক দলের আহবায়ক মাসুদ আলী, সদস্য সচিব লিটন পাঠানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com