রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

বানিয়াচং-আজমিরীগঞ্জে ধানের শীষের গণজোয়ার বিরামহীন প্রচারণায় ‘গরীবের ডাক্তার’ ডা. জীবন

  • আপডেট টাইম সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাওরবেষ্টিত জনপদ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এই আসনে বিএনপি-জমিয়ত-গণঅধিকার পরিষদ জোটের একক প্রার্থী, প্রখ্যাত চিকিৎসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের বিরামহীন প্রচারণায় উজ্জীবিত ভোটাররা। সাধারণ মানুষের কাছে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই নেতার সমর্থনে দুই উপজেলাতেই ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার তৈরী হয়েছে। বিগত কয়েকদিন ধরে বানিয়াচং উপজেলার ১৫টি এবং আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে দিনরাত চষে বেড়াচ্ছেন ডা. জীবন। প্রত্যন্ত গ্রামের পাড়া-মহল্লা থেকে শুরু করে জনাকীর্ণ হাট-বাজারে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। পেশাগত জীবনে দীর্ঘকাল ধরে অবহেলিত ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসায় সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে কাজ করছে গভীর আবেগ ও বিশ্বাস। বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে ডা. জীবন অত্যন্ত আবেগঘন কণ্ঠে ভোটারদের উদ্দেশে বলেন, “রাজনীতি আমার কাছে ভোগের বস্তু নয়, বরং বানিয়াচং-আজমিরীগঞ্জের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। আমি আমৃত্যু আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে এই অঞ্চলকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব।
”স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডা. জীবনের জনপ্রিয়তা কেবল রাজনীতিক হিসেবে নয়, বরং একজন দরদী চিকিৎসক হিসেবেও আকাশচুম্বী। বানিয়াচংয়ের একজন সাধারণ ভোটার বলেন, “বিপদে-আপদে ডা. জীবনকে আমরা সবসময় পাশে পেয়েছি। তিনি আমাদের নাড়ির খবর জানেন। এবার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকেই ভোট দেব।” বিএনপি, জমিয়ত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করছেন। জোট নেতাদের দাবি, তৃণমূল পর্যায়ে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ডা. জীবনের বিজয় কেবল সময়ের ব্যাপার মাত্র। দলীয় নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ততা ও সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বাচনী সমীকরণকে আরও সুসংহত করছে। সব মিলিয়ে, ডা. জীবনের ক্লিন ইমেজ এবং সেবামূলক কর্মকাণ্ড বানিয়াচং-আজমিরীগঞ্জের নির্বাচনী লড়াইয়ে তাকে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। ধানের শীষের এই জোয়ার কতটুকু ভোট বাক্সে প্রতিফলিত হয়, এখন সেটিই দেখার অপেক্ষায় হাওরবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com