শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ ॥ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া আসামীর নাম শিহাব উদ্দিন (২২)। তিনি বানিয়াচং থানাধীন দুমারগাঁও গ্রামের জারু মিয়ার ছেলে। গত সোমবার (২ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে শিহাবকে নরসিংদী জেলার শিবপুর থানাধীন নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, শিহাব ভিকটিমের প্রতিবেশী হওয়ায় প্রায় সময়ই বাড়িতে যাওয়া আসা করত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত বছরের ২ নভেম্বর রাতে কিশোরীর বাড়ির লোকজন না থাকায় কিশোরীর শয়ন কক্ষে ঢুকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরের দিন ৩ নভেম্বর রাতে গ্রেফতার হওয়া শিহাব আবারও কিশোরীর শয়ন কক্ষে যায়। সেখানে অবস্থানকালীন সময়ে পুরুষের উপস্থিতি টের পেয়ে কিশোরীর পিতা ও মাতা কিশোরীর শয়ন কক্ষে গিয়ে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে শিহাবকে আটক করেন।
অতঃপর স্থানীয় মেম্বার, গণ্যমান ব্যক্তি ও শিহাবের পিতা-মাতার উপস্থিতিতে পরদিন সকালে বিষয়টি সমাধানের জন্য শিহাবকে কিশোরীর বাড়িতে রেখে তারা চলে যান। গভীর রাতে শিহাব প্রশ্রাব করার কথা বলে ঘর হতে বের হয়ে হয়ে পালিয়ে যায়। এরপর কিশোরীর পিতা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com