বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দীর্ঘদিন পর এক অন্যরকম উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল। গহকাল সোমবার বিকেলের এই কর্মসূচিটি শেষ পর্যন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল জনসমুদ্রে রূপ নেয়। গতকাল সোমবার বেলা ২টা থেকেই স্থানীয় লোকনাথ রমন বিহারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লা থেকে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর ‘ধানের শীষ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।
মিছিলটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে এবং স্লোগান দিয়ে মিছিলকে স্বাগত জানান। মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন বিএনপি ও জোট মনোনীত প্রার্থী এবং ধানের শীষের কাণ্ডারি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
মিছিল শেষে বড়বাজারস্থ সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। দীর্ঘ সময় পর মানুষ আজ বুক ভরে নিশ্বাস নিচ্ছে এবং রাজপথে নেমেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে।”
কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনসহ বিএনপি, জমিয়ত ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সুধীজনদের মতে, বানিয়াচংয়ের ইতিহাসে এটি ছিল এযাবৎকালের অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক শোডাউন। এই বিশাল জনসমাগম নির্বাচনী সমীকরণে ধানের শীষের প্রার্থীকে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com