শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- একটি দল আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে। এ দলটি একাত্তরের দোসর, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, বাংলাদেশে লাখো শহীদের কবর রচনাকারী, এই দলটির নেতা আমাদের পার্শ্ববতি মৌলভীবাজার জেলায় নিজ আসনে বার বার নির্বাচন করে জামানত হারিয়েছেন। তিনি এখন স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এর চেয়ে বড় তামাশা আর কি হতে পারে। এই মুরুব্বি আমাদের মা-বোনদের নিয়ে লজ্জাজনক কটুক্তি করেছেন, এর জবাব ব্যালটের মাধ্যমে আমাদের মা-বোনদেরকেই দিতে হবে। এবারের ভোট স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভোট, মায়েদের ইজ্জত আব্র“ হেফাজতের ভোট, আমাদের তরুণ সমাজকে বিপদগামীদের হাত থেকে রক্ষার ভোট।
তিনি গতকাল সোমবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে ধানের শীষের সমর্থনে সর্বদলীয় এক বিশাল জনসভায় এসব কথা বলেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম ইসলাম তরফদার তনু’র সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী সামছু মিয়া, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সোহেল, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম, ডা: আহমদুদুর রহমান আব্দাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আওয়াল, যুব জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুল হক, সদর উপজেলা জমিয়ত নেতা শিব্বির আহমদ, সিডিসি’র সাধারণ সম্পাদক আরব আলী, সিএনজি শ্রমিক সমিতির সভাপতি হাজী আব্দুল বাশার, আইনজীবি সহকারি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রেজ্জাক, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নাহিজ, ইলেক্ট্রিক নির্মাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম রিপন, নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি সারাজ মিয়া, ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা রেফারী সমিতির মীর কাজল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক এডভোকেট মিঠু চন্দ্র গোপ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুরুল হক টিপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এর জেলা আহবায়ক আরিফ তালুকদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক এমরান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com