শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচন ও গণভোট উপলক্ষে সাড়ে ৮২ ঘণ্টার জন্য নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানায় ইসি। এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় সভা-মিছিল করা যাবে না। সে অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। এরপর থেকে ভোট গ্রহণ শেষের ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী জমায়েত আয়োজন করা যাবে না। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত যেকোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে ইসি। এ হিসাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্তরা এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ভোটাররা এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com