শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

শায়েস্তাগঞ্জের কলিমনগর-নতুন ব্রিজ সড়ক বন্ধ থাকায় যাত্রীদের দূর্ভোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কলিমনগর-নতুন ব্রিজ সড়ক বন্ধ থাকায় যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে। গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তবে কাজ শেষ হতে কতদিন লাগবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। যাত্রী ও চালকদের অভিযোগ, তদারকি না থাকায় কচ্ছপ গতিতে কাজ চলছে। গত ২৬ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি হবিগঞ্জ-নতুন ব্রিজ সড়কের কলিমনগর থেকে পুরান বাজার রেলগেইট পর্যন্ত সংস্কার কাজ করায় বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দেয়া হয় এবং কলিমনগরের রাস্তা বন্ধ ঘোষণা করে সাইনবোর্ড লাগানো হয়। এতে লেখা রয়েছে সংস্কার কাজ চলছে। তবে বাস্তবে এর সত্যতা পাওয়া যায়নি। এতে করে স্টেশন রোড এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। সিএনজি ও বাসসহ পরিবহণ শ্রমিকরা যাত্রীদেরকে কৌশল করে স্টেশন রোড দিয়ে ঘুরে নতুন ব্রিজ-পুরান বাজার যেতে আগে ৪০ টাকা এখন ঘুরে যাওয়ায় ৫০-৬০ টাকা নেয়া হচ্ছে। এতে করে প্রায়ই যাত্রী ও চালকদের মাঝে বাকবিতন্ডা হয়। যাত্রী ও চালকরা ভোগান্তিতে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com