শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ভাটি অঞ্চল আজমিরীগঞ্জ/বানিয়াচং উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ -২ সংসদীয় আসনে প্রচারণার শেষ দিনে জমে উঠছে ভোটের হিসেব নিকাশ, যতদিন ঘনিয়ে আসছে ততই হিসাব পাল্টাছে। তবে সাধারন ভোটারদের সাথে মানবজমিনের আলাপ হলে ধারনা পাওয়া যায় নির্বাচনে সংখ্যালঘু ও আওয়ামী লীগের ভোটের উপর নির্ধারণ হবে জয় পরাজয়। হবিগঞ্জ -২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে প্রতিদ্বন্ধিতা করছেন- বিএনপি মনোণীত ডাঃ আবু মনসুর সাখায়াত হাসান জীবন। ১০ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের লুকমান আহমেদ তালুকদার।
ভাটির এ আসনে ইতোমধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। বিএনপির ‘নেতা ডা. জীবন ও খেলাফত মজলিস (আমীর) মাওলানা আব্দুল বাছিত আজাদ কেন্দ্রীয় নেতা হওয়ায়, দলীয় নেতাকর্মীরা সেই ইমেজ অক্ষুণ রাখতে তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল বাছিত আজাদ ধানের শীষে এই আসনে নির্বাচন করেছিলেন তখন তিনি প্রায় ৫১ হাজার ভোট পেয়েছিলেন। জোট বদলে যাওয়া সময়ে তিনি এখন ধানের শীষের বিরুদ্ধে লড়ছেন।
এ আসনে মোট ৩ লাখ ৯৪ হাজার ৭৫৭ ভোটারের এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ১৬৩, নারী ১ লাখ ১৪ হাজার ৫৯০ ও হিজড়া ভোটার আছেন ৪ জন। দুই উপজেলা মিলে হবিগঞ্জ-২ আসনে ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে।
পেছনে ফিরে তাকালে দেখা যায়- ১৯৮৪ সালে মহকুমা থেকে যখন জেলা হিসেবে হবিগঞ্জকে ঘোষণা দেয়া হয়, তখন থেকে দুর্গম এই আসনটি বরাবরই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরীফ উদ্দিন আহমেদ মাস্টার। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির জাকারিয়া খান চৌধুরী, ১৯৯৬ সালে আবারও নির্বাচন হলে আওয়ামী লীগের শরীফ উদ্দিন আহমেদ আবারও বিজয়ী হন। তিনি মারা গেলে ১৯৯৭ সালে সেখানে উপ-নির্বাচন হয়। এতে তৎকালীন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি নির্বাচিত হন। ২০০১ সালে আওয়ামী লীগের নাজমুল হাসান খান জাহেদ, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের এডভোকেট আবদুল মজিদ খান এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের ময়েজ উদ্দিন শরীফ রুয়েল নির্বাচিত হন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে এ আসন পরিচিত। আওয়ামী লীগ দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না থাকায়, বিএনপি ও জামায়াত জোটের ভোটের সমীকরণ সত্যিকার অর্থেই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
দুইপক্ষই আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া হয়ে উঠেছেন। নিরপরাধী কোন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের হেনস্থা করা হবে না বলে দুইপক্ষ থেকেই আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু এই ভোটব্যাংকের মানসিক অবস্থা কি, তা নিয়ে ধোয়াশা এখনো কাটেনি। আওয়ামী লীগের ভোটাদের এবারের নির্বাচন নিয়ে তাদের আগ্রহ আছে কি না, তা স্পষ্ট নয়। তবে সংখ্যালঘু ভোটারের উপর নির্ভর করবে জয় পরাজয়ের হিসেব, যে কারণে এই দুই কেন্দ্রীয় নেতা এখন নিজেদের মানবিক ইমেজ তুলে ধরে সেই ভোটব্যাংক টানার চেষ্টায় রয়েছেন। বিএনপির ডা. সাখাওয়াত হাসান জীবন পেশায় চিকিৎসক,ডাঃ জীবন’ হিসেবেই দীর্ঘদিন ধরে তিনি বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সর্বাধিক পরিচিত। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
অপরদিকে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) ২০১৮ সালে বিএনপি প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন
করায় তখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এবার আওয়ামী লীগ না থাকায় ‘বড় হুজুর হিসেবে পরিচিত আব্দুল বাছিত। এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। জামায়াত জোটের একতাই তার শক্তি। তিনি মূলতঃ মাদ্রাসা শিক্ষক হিসেবে সুখ্যাতি অর্জনের পাশাপাশি ডানধারার রাজনীতিতে উল্লেখযোগ্য একজন নেতা। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় শরিয়তবিরোধী কার্যকলাপের বিরুদ্ধেও সোচ্চার কন্ঠস্বর ও বড় হুজুর নামে পরিচিত। যার ফলে খেলাফত মজলিসের এই আমীরের আলোচনা- তার মূল শক্তি হিসেবে কাজ করছে মূলতঃ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা এখন বড় হুজুরকে নিয়ে কতুটুকু এগিয়ে যাবেন, তা দেখতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
দুই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ভোটারের সাথে কথা হলে তারা বলেন- প্রচারণার শুরুর দিকে মনে হয়েছিল বিএনপির প্রার্থী ডা. জীবন সহজেই পার পেয়ে যাবেন। কিন্তু ভোটের দিন যত ঘনাচ্ছে, ততই লড়াই তার জন্য তীব্র করে তুলছেন মাওলানা আব্দুল বাছিত। ভোটাররা জানান-এবারের নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে সনাতন ধর্মাবলম্বী ও আওয়ামীলীগের সাধারণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডা. জীবন ও মাওলানা বাছিত, যার ঘরেই এই ভোট যাবে, তিনিই সুফল ভোগ করবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com