শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বালু সরবরাহ করার পাইপ লাইন স্থাপনের কাজে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি এবং হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল পাওয়ার প্ল্যান্টের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে। হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ সময় নগদ টাকাসহ লক্ষাধিক টাকাসহ যন্ত্রপাতি লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার সকালে মো. শাহিন ফরাজী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, পারকুল গ্রামের মৃত সুলেমান উল্লার ছেলে দুলাল মিয়া (সাবেক মেম্বার), হেলাল মিয়া, দুলাল মিয়ার ছেলে রহিম মিয়া, মৃত আজকর উল্লার ছেলে মতিন মিয়া, লোকমান মিয়া। এছাড়াও আরও ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহিন ফরাজী ও তার সহযোগীরা মেহরাম ওয়ার হাউজ বিডির হয়ে বিজনেস ডেভেলপমেন্ট এডভাইজার এক্সপ্রেস গ্রুপ ঢাকা-সিলেট মহাসড়কের বালু উত্তোলনের পাইপ লাইনের কাজে নিয়োজিত ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি সকাল অনুমান সাড়ে ৯ টার দিকে বিবাদীরা ৫ লক্ষ চাঁদা দাবী করে। অন্যথায় পাইপ লাইন স্থাপন কাজ বন্ধ রাখতে বলে। শাহিন ফরাজী চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহিন ফরাজীসহ অন্যান্যদের উপর হামলা চালায়। এতে শাহীন ফরাজী, মোবাশ্বির খন্দকার, সজল মিয়া সহ কোম্পানির অন্যান্য কর্মচারীর বেধরক মারধর করে। অভিযোগে বলা হয় হামলাকারীরা শাহিন ফরাজীর পকেটে থাকা শ্রমিকদের বেতনের নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা ১৫ হাজার টাকা মূল্যের একটি ওয়েল্ডিং মেশিন এবং ৬৫ হাজার টাকা মূল্যের একটি জেনারেটর নিয়ে যায়। যাবার সময় হামলাকারীরা প্রাণে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com