সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৫ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চুনারুঘাট উপজেলার মধ্য ডোলনা গ্রামের একটি আকাশমনি গাছের বাগানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১২টা ১০ মিনিটে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের কাউকে আটক করা না গেলেও বাগানের ভেতরে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে তিনটি পোটলায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‌্যাব।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com