শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর পিতার ইন্তেকাল ॥ প্রেসক্লাবের শোক

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের বাসিন্দা কিবরিয়া চৌধুরী’র পিতা দুদু মিয়া চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার ভোর রাতে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বেলা ২টায় তার নিজ গ্রাম হৈবতপুরের বাড়িতে জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি কিবরিয়া চৌধুরীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমানসহ পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর দিকে এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বার্তায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, দুদু মিয়া চৌধুরী একজন সহজ-সরল ও পরোপকারী মানুষ ছিলেন। উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাত নসিব করেন সেই দোয়া করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com