শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ সদর ও নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ বেকারি ও কারখানায় অনিয়ম ॥ খাদ্যদ্রব্য জব্দ

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশুদ্ধ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হবিগঞ্জে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে। হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপুর নির্দেশনায় গত ৩০ ও ৩১ জানুয়ারি হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। গত শুক্রবার (৩০ জানুয়ারি) হবিগঞ্জ সদর উপজেলায় এবং শনিবার (৩১ জানুয়ারি) নবীগঞ্জ উপজেলায় বিকাল ২টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম। অভিযানকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)-এর ডিএডি শাহ আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং নবীগঞ্জ থানার এসআই মইনুল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসের দক্ষ ল্যাব টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখ আব্দুল আলীসহ অন্যান্যরা। বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার শিল্পনগরী ধুলিয়াখাল এলাকায় অবস্থিত মেসার্স আসাদ ফুড প্রোডাক্টস, রাজদ্বীপ (সুরুচি ফুড), মেসার্স আসাদ ফুড, জেমস স্পোর্টস, আমেনা বেকারি এবং হবিগঞ্জ মোহনপুর এলাকার আলম ফুড গার্ডেন বেকারি অ্যান্ড সুইটস-এ অভিযান পরিচালনা করা হয়। অপর দিকে ৩১ জানুয়ারি শনিবার নবীগঞ্জ উপজেলার মাইশা ফুড, ভিআইপি বেকারি, শেখ আলীশা ফুড এবং বিসমিল্লাহ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, মিষ্টি, জিলাপি, কেক, বনরুটি ও পাউরুটি প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও কুকিং তেল পুনরায় পোড়ানো, শ্রমিকদের হাতে গ্লাভস ও মাথায় ক্যাপ ব্যবহার না করা, উৎপাদিত খাদ্যপণ্যে সঠিক লেবেল না থাকা, চিনির পরিবর্তে স্যাকারিন ব্যবহার, নন-ফুড গ্রেড রং ও আয়োডিনবিহীন লবণ ব্যবহারের মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অনিয়মের প্রেক্ষিতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয় এবং নমুনা সংগ্রহ করে সিলগালা অবস্থায় পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। একই সঙ্গে গুরুতর অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য প্রসিকিউশনকে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com