শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-–২০২৬ এর প্রচারণার শেষ দিনে লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আলাদা আলাদা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলায় আয়োজিত কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শনিবার সকালে লাখাই উপজেলায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল গণমিছিল বের হয়। পরে বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলায় একই প্রতীকের পক্ষে আরেকটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শায়েস্তাগঞ্জের কর্মসূচিতে অধ্যক্ষ কাজী মহসিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য জামায়াতে যোগদানকৃত চৌধুরী আশরাফুল বারী নোমানসহ জেলা ও উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ। গণমিছিল শেষে আয়োজিত পথসভায় অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেন, “হবিগঞ্জ-৩ আসন দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। আমরা এই অবস্থার আমূল পরিবর্তন চাই। ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে এই জনপদকে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করা হবে।” তিনি বলেন, “নদী দূষণ, যানজট, জলাবদ্ধতা ও বেকারত্ব আজ আমাদের বড় সমস্যা। দাঁড়িপাল্লা বিজয়ী হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে।” পথসভায় তিনি তার ঘোষিত কর্মসূচির কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সুতাং নদীকে দূষণমুক্ত করে কৃষি ও মৎস্যসম্পদের ঐতিহ্য ফিরিয়ে আনা, মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, লাখাই হাওর অঞ্চলে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, খোয়াই নদীকে দখলমুক্ত করা, শিল্পাঞ্চলে স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। সভা থেকে তিনি হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও লাখাইবাসীর প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফ ও সুশাসনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com