সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে ১ ঘন্টা সড়ক অবরোধ

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় দিগন্ত গাড়ির চালকের সাথে বানিয়াচং থানার এসআই ফিরুজ আল-মামুনের হাতাহাতির ঘটনায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শায়েস্তাগঞ্জের শ্রমিকরা। স্থানীয় সুত্রে জানায়, সকাল সাড়ে ৫টায় এসআই ফিরুজ আল-মামুন তাহার সঙ্গীয় ফোর্সসহ নাসিরনগর থেকে নোহা গাড়ি দিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে জগতপুর নামক স্থানে নতুন ব্রীজ মুখি দিগন্ত গাড়ির সাথে মুখোমুখি ক্রসিং হয়। অল্পের জন্য বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে নাই। পরে মামুন তাহার গাড়ি নিয়ে দিগন্ত গাড়ির পিছু নেয় পরে নতুন ব্রীজ এসে গাড়ির চালককে নামিয়ে মারধর করে। তখন শ্রমিকরা রাস্তা অবরোধ করে দেয় পরে শ্রমিক নেতা সজিব আলি ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মিলে সমাধান করলে ১ ঘন্টার অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com